1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অর্থ বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের বরাদ্দকৃত ১৮১ জন শিক্ষার্থীর মাঝে ২০টি বাইসাইকেল এবং নগদ ৯ লাখ ৫৭ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী ট্রাইবাল অয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকসী, ভাইস চেয়ারম্যান আসিম ম্রংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক স্তরের ৮০ জনকে জনপ্রতি ২ হাজার ৫ শত টাকা, মাধ্যমিক স্তরের ৫৫ জনকে জনপ্রতি ৬ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক স্তরের ২৬ জনকে জনপ্রতি ৯ হাজার ৫ শত টাকা এবং ২০ জন ছাত্র-ছাত্রীকে ২০ বাইসাইকেল প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com