1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, ডাকাতের ধরতে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে টহল দেওয়ার সময় হামলার শিকার হন পুলিশ সদস্যরা। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেডও ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতরাই এ হামলা চালিয়েছে।

পাঞ্জাব পুলিশ প্রধান আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তিনি তাদের উন্নত চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন।

প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত প্রায়ই স্থানীয়দের অপহরণ করে মুক্তিপাণ আদায় করে থাকে। এজন্য পুলিশ এ অঞ্চলে ডাকাত দমনে প্রায়ই অভিযান চালায়। বিগত কয়েক মাসেও এই ডাকাতেরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আল জাজিরার নিউজ

এদিকে, গতকালই পাঞ্জাবে একটি স্কুলবাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে দুই শিশু নিহত এবং ৬ জন আহত হন। যদিও এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই বাসের চালককে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। শত্রুতা থেকে এই হামলা চালানো হতে পারে।

পাঞ্জাব প্রদেশ হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে জড়িতদের বিরুদ্ধে ‘দ্রুত ও কার্যকর পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com