1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

শিক্ষার্থীদের ওপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলি ছোড়ার ভিডিও প্রকাশ

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী। শিক্ষার্থীদের ওপর শামীম ওসমানের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গতকাল শনিবার (২৪ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়া শামীম ওসমানের ২৯ সেকেন্ডের ওই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আন্দোলনকারীদের ওপর শামীম ওসমান ও তার সহযোগীরা গুলি ছুড়ছেন। এ সময় শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাঢ়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেট এলাকার দিকে যেতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দাবির মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী চলে যান আত্মগোপনে। এই আন্দোলনে নিহতের ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে নারায়ণগঞ্জে একাধিক মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com