1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাহুতা শহরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২২ জন নিহত এবং ১ জন আহত হয়েছে।

দ্য ডনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) ২৬ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি বাস কাহুতা থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ রেসকিউ ১১২২ এর কর্মকর্তা উসমান গুজ্জার বলেন, কাহুতার আজাদ পত্তন রোডের গিরারি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, মরদেহগুলো কাহুতা তেহসিল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৬ জন নারী ও ১ শিশু রয়েছে।

এদিকে পৃথক দুর্ঘটনায় দেশটির মাকরান উপকূলীয় হাইওয়ে থেকে বাস উল্টে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জনের বেশি। তীর্থযাত্রী নিয়ে বাসটি ইরান থেকে পাঞ্জাবে যাচ্ছিল। পথিমধ্যে বেলুচিস্তানের হাব শহরে দুর্ঘটনার কবলে পড়ে।

আহত এক যাত্রী আলী হাসান জানিয়েছেন, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল।

লাসবেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নাভিদ আলম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, সামরিক বাহিনী, রেসকিউ ১১২২ ও অন্যান্য বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

উভয় ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা আহতদের চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com