1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

ক্যুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতি হবে : আসিফ মাহমুদ

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : আনসার সদস্যদের সচিবালয়ে কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে ‘আনসার ক্যু’ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারে ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। আগামীদিনে কোনো ধরনের ক্যু’র (অভ্যুত্থান) চেষ্টা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সচিবালয়ের সামনে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনার পর পর রবিবার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি।

এতে আসিফ মাহমুদ বলেন, ‘কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না। জুডিশিয়াল ক্যু, পথভ্রষ্ট আনসার ক্যু’র উদাহরণের পরেও যদি সাবধান না হোন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল (রবিবার) সারাদিন সচিবালয় অবরুদ্ধ করে রাখে আনসার বাহিনীর সদস্যরা। টানা ১১ ঘণ্টা অবরুদ্ধাবস্থায় থেকে ক্ষুধায় কাতর হয়ে পড়েন সচিবালয়ের ভেতরে আটকে পড়া কর্মকর্তা-কর্মচারীরা। বাধ্য হয়ে কয়েকজনকে দেয়াল টপকে বাইরে আসতে দেখা যায়।এমন পরিস্থিতিতে সচিবালয়ের সামনে থেকে আনসার সদস্যদের সরাতে এগিয়ে আসে ছাত্র-জনতা। রবিবার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে সচিবালয়ের সামনে আবদুল গণি রোডে আনসারদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্র-জনতার প্রতিরোধে বিক্ষুব্ধ আনসাররা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com