1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

‘আ. লীগ জামায়াতকে চাপে রেখে তাদের পক্ষে কাজ করাতে চেয়েছে’

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
ঢাকা: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ আসলে জামায়াতকে চাপে রেখে তাদের পক্ষে কাজ করাতে চেয়েছে। সেটা গত ১৫ বছরে পারেনি। তাই ছাত্র জনতার আন্দোলনের সময় যেটা করল সেটা তাদের অপকৌশল।

আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ নীতিগতভাবে নিষিদ্ধ করেনি জামায়াতকে। তারা রাজনৈতিকভাবে বাতিল করেছিল। সরকার কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল।তাদের সংগঠন করার অধিকার আছে বলেও জানান উপদেষ্টা।’

তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জামায়াতে ইসলামী আবেদন করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধের আদেশ বাতিল করার জন্য। মন্ত্রণালয় আবেদন যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়ে পাঠায় ভেটিং এর জন্য। আইন মন্ত্রণালয় সেটা যাচাই-বাছাই করে গেজেটের জন্য পাঠিয়েছে।

আদালত চত্বরে যেসব হামলা হচ্ছে আসামিদের ওপর তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে, সাবেক মন্ত্রীসহ যাদের উপর এমন হামলা হচ্ছে এ দায় আওয়ামী লীগের। তাদের দীর্ঘদিনের ক্ষোভ এটা। এটা আমি কোনোভাবেই মানছি না। পুলিশ বাধা দিলেও করতে দেওয়া হচ্ছে না। সেটাও আগের সরকারের দায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com