1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সাধারণ ছাত্র সেজে স্কুল কর্তৃপক্ষকে ৬ দফা আদায়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিল যুবলীগ-ছাত্রলীগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : সাধারণ ছাত্র সেজে বিদ্যালয়ে গিয়ে ৬ দফা দাবী জানিয়েছে যুবলীগ ও ছাত্রলীগসহ কতিপয় যুবক। শুুধু তাই নয়, ওইসব দাবী মানতে সময় বেধে দেওয়া হয়েছে ৭২ ঘন্টা। গত রোববার (২৫ আগস্ট) এমন ঘটনা ঘটে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয়ে।

সূত্র জানায়, ওই বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী নয়াবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও স্থানীয় সন্ধ্যা কোচিং সেন্টারের পরিচালক হাবিব ফরাজী, ছাত্রলীগ সদস্য শ্রাবণসহ কয়েকজন ছাত্রলীগ সদস্য মিলে গত রোববার বিদ্যালয় চলাকালীন সময়ে উপস্থিত হন। এসময় তারা শিক্ষক মিলনায়তনে প্রবেশ করে ৬দফা দাবী পাঠ করে শোনান এবং তা বাস্তবায়ন করতে ৭২ ঘন্টার সময় বেধে দেন।

এর আগে গত বুধবার (২১ আগস্ট) একই দাবী নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন ও শিক্ষার্থীদের পরামর্শ দেয় কয়েকজন যুবক। তারা নিজেদের সাধারণ ছাত্র পরিচয় দিয়ে বিদ্যালয় সংস্কারের হিসাবও দেখতে চান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে।

এদিকে দেশে চলমান আন্দোলনের রেশ ধরে যুবলীগ, ছাত্রলীগ ও সাবেক ছাত্রদের এমন কর্মকাণ্ডে বিব্রত এবং ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ। তারা বলছেন, অন্য কারও ইন্ধনে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতেই সাধারণ ছাত্রদের বেশে এমন কাণ্ড ঘটানো হয়েছে।

ওই বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা জানান, আমরা কারিকুলাম মেনে বিদ্যালয়ে পাঠদান চালিয়ে আসছি। কিন্তু সাধারণ শিক্ষার্থীর নামে কিছু সাবেক ছাত্র ও যুবলীগ ছাত্রলীগের কর্মীরা এসে তাদের মতো করে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার দাবী তুলে। এমনকি এসব দাবী মানতে ৭২ ঘণ্টার আল্টিমেটামও দেয় তারা।

শিক্ষকরা অভিযোগ করে জানান, তারা যেসব দাবী তুলেছে তার অধিকাংশই আমরা মেনে চলি এবং কিছু প্রক্রিয়াধীন। তাছাড়া তারা আমাদের ছাত্রও নন, বহিরাগত। তাহলে আমাদের এখানে এসে কি করে তারা দফা দেয় এবং তা বাস্তবায়নে আল্টিমেটাম দেয়?

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিএসসি জানান, প্রথম যেদিন কয়েকজন এসে আমাদের কাছে কিছু প্রস্তবনা দেয়, সেদিন আমরা তাদের সেসব প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে প্রতিটি শ্রেণিকক্ষে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলিয়ে দেই। কিন্তু এরপর যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের সাথে নিয়ে আমাদের লিখিত ৬ দফা দাবী জানিয়ে আল্টিমেটাম দেয়। যাদের কেউই বর্তমানে আমাদের শিক্ষার্থী নয় এবং অনেকেই এখানে কখনোই পড়াশোনা করেনি। উপরন্তু দেশব্যাপী চলা সাধারণ ছাত্রদের আন্দোলনের বিপক্ষে ছিল তাদের অবস্থান।

ওই বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক নাকিবুল হাসান জানান, ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিব ফরাজীর নেতৃত্বে তারা ৬ দফা দাবী পেশ করে ও ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। হাবিব ফরাজী স্থানীয় কোচিং সেন্টারের পরিচালক জানিয়ে তিনি বলেন, নিজের কোচিং সেন্টারকে প্রতিষ্ঠিত করতে স্কুল ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে।

এ বিষয়ে হাবিব ফরাজী বলেন, যারা দাবী নিয়ে স্কুল পরিদর্শনে গেছে তারা ওই বিদ্যালয়ের ছাত্র ছিল। এলাকার ভাই হিসেবে আমার কাছে এসে সাথে যেতে বলায় আমি সাথে যাই। এসব দফার সাথে আমি সরাসরি জড়িত নই।

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, যে কারও কোন দাবী বা কোন বিষয়ে জানার থাকলে তা স্কুল কমিটির সভাপতির কাছে জানতে চাইবে। কিন্তু সাধারণ ছাত্রের বেশে যে কেউ চাইলেই বিদ্যালয়ে গিয়ে দফা দিতে পারে না, আল্টিমেটাম দিতে পারে না। স্কুলে গিয়ে এসব করা বেআইনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com