1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার চট্টগ্রামে টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, হাসপাতালে অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলো শ্রীবরদীর ৩ শত হতদরিদ্র পরিবার ১২ ব্যাচের বন্ধু আশিক মাহমুদের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার খোরশেদ আলম রাব্বির ভালোবাসায় স্মরণে ‘একুশে পাঠচক্রের নিয়মিত আসর পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকার রেকর্ড টোল আদায় যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

২০ হাজার টাকার দ্বন্দ্ব, আমিরাতে স্বদেশিদের হাতে বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
প্রবাসের ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বুধবার একজন বাংলাদেশি ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছেন। ৬০০ দিরহাম নিয়ে তর্কের পর ঝগড়া সহিংসতায় রূপ নিলে এ ঘটনা ঘটে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ হাজার টাকা। শারজাহ পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

খবর পাওয়ার পর পুলিশের টহল দল ও অ্যাম্বুল্যুান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, সাতজন ব্যক্তি ৬০০ দিরহাম নিয়ে আর্থিক বিরোধের কারণে তিন ভাইয়ের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। আক্রমণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে এই অর্থ দাবি করেছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা অপরাধের সম্পূর্ণ দায় এবং হামলায় ধারালো অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে। ভুক্তভোগীদের সঙ্গে আর্থিক বিরোধ থেকেই এ অপরাধ সংঘটিত হয়েছে।

শারজাহ পুলিশ জেনারেল কমান্ড নিশ্চিত করেছে, সংযুক্ত আরব আমিরাতে আইন সব নাগরিক ও বাসিন্দাদের অধিকার রক্ষা করে। তারা জোর দিয়ে বলেছে, আইনি পদ্ধতিই হলো বিরোধ নিষ্পত্তির ও অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম। তারা জনগণকে কঠোরভাবে আইনি পদ্ধতি মেনে চলার এবং যেকোনো বিরোধ সম্পর্কে অভিযোগ জানানোর অনুরোধ করেছে, যেগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় না, যাতে অধিকার সংরক্ষণ এবং সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা যায়।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com