1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

মঙ্গোলিয়ায় গ্রেপ্তার হতে পারেন পুতিন?

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য মঙ্গোলিয়ায় সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হতে পারে বলে তারা উদ্বিগ্ন নয়।

আইসিসি রুশ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। হেগভিত্তিক এই আদালত ২০২৩ সালের মার্চ মাসে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে বিতাড়নের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই ঘটনার পর আইসিসির সদস্য কোনো দেশে তিনি প্রথমবার সফরে যাচ্ছেন।

পুতিনের সফরের আগে মস্কো উলানবাটরের সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনা করেছে কি না, জানতে চাইলে পেসকভ বলেন, ‘সফরের সব দিক সাবধানে প্রস্তুত করা হয়েছে।’

মঙ্গোলিয়া ২০০০ সালের ডিসেম্বরে আইসিসির রোম চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুসারে, পুতিন আইসিসির কোনো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে পা রাখলে, সেই রাষ্ট্র পরোয়ানা কার্যকর করবে বলে প্রত্যাশা করা হবে। মস্কো অবশ্য এই পরোয়ানাকে তুচ্ছজ্ঞান করেছে। যদিও তিনি ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে বিদেশ সফর ব্যাপকভাবে কমিয়ে দিয়েছেন। তিনি এখন পর্যন্ত আইসিসির সদস্য রাষ্ট্রগুলোতে সফর করেননি।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com