1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শেহবাজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজ শুক্রবার ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা হয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রীর। এ সময় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞে সমবেদনাও প্রকাশ করেন শেহবাজ।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে শুক্রবার (৩০ আগস্ট) এসব তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে ড. ইউনূসকে অভিনন্দন ও দুই দেশের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে কথা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

এ ছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও ফোনালাপে উভয় নেতা একমত হন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞে সমবেদনাও প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে তিনি বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য গভীর ইচ্ছা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com