1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

সালাহউদ্দিন ও খোকনকে বিএনপির শোকজ

  • আপডেট টাইম :: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

রাজনীতি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। দলের গণতন্ত্র মেনেই এটা করা হয়েছে। আমি এখনো প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়ে চিঠির জবাব দিইনি।

বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি ব্যবহার করে কক্সবাজার নিজ জেলায় সংবর্ধনা নিতে গেছেন সালাহউদ্দিন— এমন খবর প্রকাশিত হয়। এ নিয়ে দলের মধ্যে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন বিএনপির এই নেতা।

যা নিয়ে ব্যাখ্যা দিতে সোমবার গুলশান নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডাকেন সালাহউদ্দিন আহমেদ। সেখানে তিনি বলেন, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি।

অপরদিকে, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নিজ জেলায় নরসিংদীতে বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার ব্যাখ্যা চেয়েছে বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com