1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মন্দির কমিটির দ্বন্দ্বের জেরেই প্রতিমা ভাংচুর : শ্রীবরদীতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে শ্রী শ্রী বারোয়ারী মন্দির কমিটির দু’পক্ষে দ্বন্দ্বে রাতের আঁধারে পরিকল্পিতভাবে প্রতিমা ভাংচুরের চক্রান্ত করা হয়েছে। এ নিয়ে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী পৌর বাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ওই মন্দির কমিটির সদস্যরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মন্দিরের জায়গা নিয়ে উপজেলার রানীশিমুল ইউনিয়নের শ্রী শ্রী বারোয়ারী মন্দির কমিটির দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই ধারাবাহিকতায় গত শনিবার একপক্ষ গভীর রাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিমাগুলো স্থানান্তরের জন্য একত্রিত করে ও পেট্রোল ছিটিয়ে রাখে। মূলত বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে অপরপক্ষ এ হীন অপচেষ্টা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

প্রকৃতপক্ষে রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা এলাকাসহ উপজেলার সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রিতি অত্যন্ত সূদৃঢ় অবস্থায় রয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে, উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেতু সাহা, যুব ঐক্য পরিষদ শ্রীবরদী শাখার সভাপতি লিটন প্রসাদ রায়, পৌর ঐক্য পরিষদের সভাপতি রতন কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রণব সাহা, ভায়াডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্ডপের সভাপতি শ্রী রাজু ভাস্কও, সাধারণ সম্পাদক শ্রী বীরগুন রবিদাস, রিনা রানী রাজভর রায় সহ জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু নেতৃবৃন্দ। এসময় জেলা ও উপজেলার পর্যায়ের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com