1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে বিদেশী মদসহ তিন মাদক কারবারি আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ৩৭ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শালচুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ডাকাবার এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ফারুক আহম্মেদ (৩২), নয়াগাঁও এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাকিল মিয়া (২৮) এবং ঝিনাইগাতী সদরের আব্দুল মজিদের ছেলে শাহিনুর ইসলাম (২৮)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল উপজেলার শালচূড়া আলহাজ্ব এস.এম.এ ওয়ারেজ নাইম মডেল কলেজের সামনে অভিযান চালায়। অভিযানে ৩৭ বোতল বিদেশী মদসহ ফারুক, সাকিল ও শাহিনুরকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, জব্দকৃত মদের বর্তমান বাজার মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা। আটককৃত ফারুক আহম্মেদের নামে আরও ৮টি মামলা রয়েছে। এছাড়াও আটককৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com