1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ভারতে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

  • আপডেট টাইম :: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লখনৌতে একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, তিনতলা ওই ভবনটিতে বেশ কিছু গোডাউন এবং মোটর ওয়ার্কশপ ছিল। সেখানে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থা বাহিনী (এসডিআরএফ)।

জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ধ্বংসস্তূপের নিচে যাতে আর কেউ আটকে না থাক, তারা এখন সেদিকে নজর দিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল এবং দুর্ঘটনার সময়ও কিছু নির্মাণকাজ চলছিল। স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে যখন ভবনটি ধসে পড়ে, তখন এর নিচতলায় অনেকে কাজ করছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ ও গুদাম, দ্বিতীয়তলায় একটি মেডিকেল গোডাউন এবং তৃতীয় তলায় একটি কাটলারির গুদাম ছিল।

দুর্ঘটনায় আহত হয়েছেন মেডিকেল গোডাউনের কর্মচারী আকাশ সিং। তিনি বলেছেন, ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল।

আকাশ বলেন, বৃষ্টি হচ্ছিল বলে আমরা নিচতলায় নেমেছিলাম। তখন লক্ষ্য করি, ভবনের একটি পিলারে ফাটল সৃষ্টি হয়েছে। হঠাৎ পুরো ভবনটিই আমাদের ওপর ধসে পড়ে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com