1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

দাবানলের কারণে বলিভিয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ার বনে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার এই পদক্ষেপ দেশটিকে দ্রুত আন্তর্জাতিক সমর্থন সমন্বয় করার সুযোগ দেবে। রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়া ২০১০ সালের পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক দাবানল দেখেছে। এর মধ্যে চলতি বছরের দাবানলে অন্তত ৩০ লাখ হেক্টর (৭৫ লাখ একর) জমি পুড়ে গেছে বলে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে জানিয়েছে। ব্রাজিলের এই সংস্থা আগুন নিরীক্ষণ করে থাকে

মূলত অনাবৃষ্টির পর গত জুলাই মাসে অস্বাভাবিকভাবে দাবানলের মৌসুম শুরু হওয়ার পর দক্ষিণ আমেরিকার দেশগুলো এখনও এই মৌসুমের মধ্যে রয়েছে। এই মৌসুম সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত। দাবানল মোকাবিলায় বলিভিয়া সরকার আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com