1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

“কোটায় নাহিদের বোনের চাকরি হয়েছে” বিষয়টি ভুয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনিম কানাডায় বাংলাদেশ হাইকমিশনে চাকরি পেয়েছেন এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া খবরে বলা হচ্ছিল, নাহিদের জন্যই এই চাকরি পান ফাতিমা।গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি বিষয় ভাইরাল হয়। কোটাতে নাহিদের বোনের চাকরি হয়েছে বিষয়টি মেনে নিতে পারছিলেন না নেটিজেনরা। তারা বিষয়টি নিয়ে তাই সমালোচনায় মাতেন। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম পরিষ্কার জানিয়েছেন, ফাতিমা তাসনিম তার পরিবারের কেউ নন।

নাহিদ ইসলাম বলেন, ‘ফাতিমা তাসনিম নামের ওই নারী আমার পরিবারের কেউ নন। তিনি কোথায় নিয়োগ পেয়েছেন, তা আমি জানি না। তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। তিনি মূলত গণ-অধিকার পরিষদের নেত্রী।’ভাইরাল হওয়া খবরটিকে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও ভুয়া খবর বলে জানিয়েছে। রিউমার স্ক্যানার বলেছে, বিডিপ্যানারোমা নামের এই ভুঁইফোড় সাইটটিতে বর্তমানে মাত্র চারটি নিউজ রয়েছে।
এর একটি ফাতিমা তাসনিমকে নিয়ে। ফাতিমা তাসনিম গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। তাকে উপদেষ্টা নাহিদের বোন বলে দাবি করা হলেও আদতে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ফাতিমা কানাডার বাংলাদেশ মিশনে চাকরিও পাননি। জনপ্রশাসন মন্ত্রণালয় এমন কোনো বিজ্ঞপ্তিই দেয়নি।ফাতিমা তাসনিমও বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, ‘এটা পুরোটাই একটা ভুয়া নিউজ। এর সঙ্গে বাস্তবে কোনো সত্যতা নেই। তা ছাড়া আমি এই ইউনিভার্সিটি (জগন্নাথ) থেকে পড়াশোনা করিনি। সবকিছুই অসত্য ও মিথ্যা।’

এর আগে, ফাতিমা তাসনিম নামের এক নারী কানাডায় বাংলাদেশ হাইকমিশনে মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন বলে একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে ওই নারীর পরিচয় হিসেবে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com