1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাজীপুরে বেক্সিমকো গ্রুপের কারখানায় আগুন, শ্রমিক বিক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
গাজীপুর: গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের জেরে বেক্সিমকো গ্রুপের বিগ-বস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বেক্সিমকোর বিগ-বসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কয়েক দিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনকারীরা বেতনের দাবিতে বুধবার বিগ-বস কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কিছু শ্রমিক কারখানার ভেতর প্রবেশ করে কেমিক্যাল গোডাউনে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীদের বাধার কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কারখানার কেমিক্যাল গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে।

এদিকে গাজীপুরের টঙ্গী, বাঘের বাজার, বাংলাবাজার, পোড়াবাড়ী, কাশিমপুর, জিরানীসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে। অনেক এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ২৫টির বেশি কারখানায় ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পরিচালক মো. সারোয়ার আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com