1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের (অন্তর্বর্তী সরকার) সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এ তথ্য জানান। খবর : দি ইকোনমিক টাইমসের

এস জয়শঙ্কর বলেন, ‘আপনারা জানেন- বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই (অন্তর্বর্তী) সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, তার ভিত্তিতে (এই যোগাযোগ রক্ষা) করা জরুরি নয়।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতে যান। শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন। ইতিমধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েক শ হত্যা মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com