1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৪ মামলায় জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
সিলেট: সাবেক অর্থমন্ত্রী ও হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দিয়েছেন আদালত। অসুস্থ দেখিয়ে বাবর আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন।

একই সঙ্গে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়েরকৃত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত হত্যাচেষ্টা ও বিস্ফোরকের অভিযোগে করা তিন মামলায় জামিন দেওয়া হয়েছে লুৎফুজ্জামান বাবরকে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।

আসামিপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান। তিনি বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অসুস্থতা দেখিয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।’

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। এ ছাড়া ওই ঘটনায় ৭০ জন আহত হয়।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। হত্যা মামলায় ১০ জনকে আসামি করা হয়। ২০১১ সালে তদন্তের পরিপ্রেক্ষিতে আরো ২৬ জনকে আসামি করা হয়।

পরে তৃতীয় দফায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা হারিছ চৌধুরী, সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গউছসহ প্রায় ৩৫ জনকে আসামি করা হয়। এরপর ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com