1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪৯

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর উত্তর-পূর্বে জাগাজিগ শহরে গতকাল শনিবার যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার (১৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনা স্থলে ৩০টি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আহতদের উদ্ধার করে আল-আজহার এবং ঝাগাজিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, একটি ট্রেন জাগাজিগ থেকে ইসমাইলিয়ার দিকে যাচ্ছিল, অন্যটি মনসুরা শহর থেকে জাগাজিগের দিকে আসছিল।

গত ২০ বছরের পুরনো রেলওয়ে সিস্টেমের কারণে মিশরে প্রতি বছর বহু ট্রেন দুর্ঘটনা ঘটে। দেশটি ট্রেনের আধুনিকীকরণ এবং রেললাইন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com