1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সরকারি চাকরিতে বঞ্চিতদের ‘সুযোগ-সুবিধা’ ফিরিয়ে দিতে বিশেষ কমিটি গঠন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : আওয়ামী সরকারের শাসনামলে সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আগামী তিন মাসের মধ্যে এ কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। তিন মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশমালা এবং কেস টু কেস, তারা কে কোন পদ পাবেন তা জানাবেন।

এদিকে সোমবার সকাল ১১টায় সচিবালয়ে এক বিফ্রিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর-রহমান জানান, গত ১৬ বছর তারা পারিবারিক-আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন। এই সরকার মাত্র ১৩ দিনে তিনটি পদে পদোন্নতি দিয়েছে। ১৬ বছরে তারা কোনো পদোন্নতি পাননি।

মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব বলেন, ১৬ বছর যারা বঞ্চিত ছিলেন, নিপীড়িত ছিলেন, তাদের ব্যাপারে সরকার একটি কমিটি করেছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসনের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির জন্য কমিটি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com