1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ভয়াবহ বন্যার কবলে মধ্য ইউরোপ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা সোমবার নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছিলেন। কারণ মধ্য ইউরোপের দেশগুলো দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে।

চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলগুলোতে সপ্তাহান্তে বন্যা প্রবলভাবে আঘাত হেনেছে। কারণ গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাত হয়েছে। পানির স্তর বেড়ে যাওয়ায় কিছু সেতু ভেঙে পড়েছে এবং গাড়ি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোমানিয়া থেকে পোল্যান্ড পর্যন্ত দেশগুলোতে গত কয়েকদিনে বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার বিকালে দক্ষিণ পোল্যান্ডের ৪০ হাজার বাসিন্দার শহর নাইসা থেকে দ্রুত বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন মেয়র। ওড্রা এবং ওপাভা নদীর সঙ্গমস্থলের তীরবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় চেকের অস্ট্রাভা শহরে বন্যা দেখা দিয়েছে। এর ফলে ওই শহর এবং পাশাপাশি আরও আবাসিক এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়।

পোলিশ শহর লাদেকের বাসিন্দা ৭০ বছর বয়সী জের্জি অ্যাডামকজিক রয়টার্সকে বলেন, ‘কেয়ামত… এটি আক্ষরিক অর্থেই সবকিছু উপড়ে ফেলেছে, কারণ আমাদের একটি সেতুও অবশিষ্ট নেই। লাদেকে, সব সেতু অদৃশ্য হয়ে গেছে। আমরা কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি।’

প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, তিনি অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের নেতাদের সাথে যোগাযোগ করছেন এবং তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com