1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ সাংগ্রাইয়ে বৌদ্ধমূর্তি স্নান, রাত পৌহালে পিঠা উৎসব খুব শিগগিরই দেশকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করবো থাইল্যান্ডে নববর্ষ উৎসব ঘিরে ব্যাপক প্রাণহানি, চার দিনে নিহত ১৫৪ দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির ৫ বছরে পৌনে ৩ কোটি কৃষক কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার আম-জাম ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী

বান্দরবানে ১৭তম বোমাং রাণীর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

বান্দরবান: বান্দরবানের বোমাং সার্কেল চীফ ১৭তম রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু এর সহধর্মিনী রাণী মা ওয়াং প্রু এর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে শেষকৃত্যানুষ্ঠান শেষে কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তার মরদেহ দাহ করা হয়। এসময় রাণীকে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা, বান্দরবান সেনা রিজিয়নের জোন কমান্ডার, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মার্মা, আঞ্চলিক পরিষদের সদস্য ক্য এস মংসহ রাজপরিবারের সকল সদস্যসহ বান্দরবানের বিভিন্ন স্তরের জনগণ।
ঐতিহ্য পরম্পরায় ধর্মীয় রীতি অনুযায়ী তরুণ-তরুণীরা নৃত্য পরিবেশনের মাধ্যমে সম্মান জানিয়ে কেন্দ্রীয় শ্মশানে রাণীর মরদেহ সৎকার করা হয়। গত ১০ মে রাতে নিজ বাসভবনে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেন ১৭তম বোমাং রাজার স্ত্রী রাণী মাওয়াং প্রু। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com