1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

শ্রীবরদীর ভেলুয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : ইউনিসেফের রেমেন কার্যক্রমের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ভেলুয়া ইয়াতিমখানা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম। তিনি প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গুরুত্ব তুলে ধরে মায়েদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য রাখেন ডিজিজ কন্ট্রোলের মেডিকেল অফিসার ডা. মুনতাসির আল মারুফ এবং সিনিয়র স্টাফ নার্স নুসরাত জাহান নিপা।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মাহবুবুর আলম শাহীন, নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম মাসুদুর রহমান, ছাত্র পরিদর্শক প্রসাদ কৃষ্ণ বর্মন, পরিসংখ্যানবিদ রোকনুজ্জামান, সিএইচসিপি খাতুনে জান্নাত, স্বাস্থ্য সহকারী রোকনুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমাবেশে গর্ভবতী মায়েদের জন্য ৪টি এএনসি (অ্যান্টেনেটাল কেয়ার) সেবা গ্রহণ, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং প্রসবোত্তর মা ও নবজাতকের পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। এছাড়া ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার প্রতি লক্ষে ৭০-এ নামিয়ে আনা এবং নবজাতক মৃত্যুহার প্রতি হাজারে ১২-এ নামিয়ে আনার লক্ষ্যে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এতে শতাধিক মা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com