1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

শ্রীবরদী প্রেসক্লাবের প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মনু মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর অসাম্প্রদায়িক রাজনীতির অন্যতম পুরোধা, শ্রীবরদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিকতার পথিকৃত এবং অধুনালুপ্ত শ্রীবরদীর একমাত্র পত্রিকা ‘বনশ্রী’-এর সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ (মনু মিয়া)-এর ১৫তম মৃত্যুবার্ষিকী ১৪ এপ্রিল।

২০১১ সালের ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের দিন তিনি ইন্তেকাল করেন। কর্মময় জীবনে তিনি ১৯৭১ সালের শ্রীবরদী থানা সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার বর্ণাঢ্য জীবনে তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি প্রতিষ্ঠা করেন দহেড়পাড় বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়। এছাড়াও তিনি গড়ে তোলেন শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা মরণোত্তর কল্যাণ ট্রাস্ট, শ্রীবরদী গণপাঠাগার এবং মুক্তিযোদ্ধাগণ পাঠাগার।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার শোকাহত পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ সড়কস্থ নিজ বাসভবনে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com