1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য হায়তা ও ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মহামারি করোনা পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় অর্ধশতাধিক প্রতিবন্ধি, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক-সেচ্ছাসেবী সংগঠন পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)।
রোববার বেলা ১২টার দিকে স্থানীয় মহিলা ডিগ্রি কলেজ মিলানায়তনে বেসরকারি মানব-উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এসব এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পটুয়াখালী-৪, কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদসদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব খাদ্য-পণ্যসামগ্রী প্রতিবন্ধি, অসহায় ও কর্মহীন মানুষের হাতে তুলে দেন। বিতরণকালে প্রতিবন্ধি, অসহায় ও কর্মহীন প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, সেমাই চিনি সাবান ও ১ টি মাস্ক প্রদান করা হয়।
এসময় কলাপাড়া উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, আনন্দ টিভির কলাপাড়া প্রতিনিধি সুজন মৃধা, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন’র নির্বাহী পরিচাচালক সাইদুর রহমান সাইদ, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com