1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিলক পাল (২৮) ও সুমন (১৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এসময় তানজিল (২৪) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাজ শেষে তারা বাবলাতলা বাজার থেকে কলাপাড়ায় আসার পথে তুলাতলী নামক স্থানে মোটরসাইকেলের সামনের চাকার টিউব ফেটে যায়। এতে সেখানে রাস্তার বাইরে থাকা তালগাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিলক পাল মারা যায়। এরপর মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী সুমন ও তানজিলকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে পথেই সুমনের মৃত্যু হয়। সুমনের এক প্রতিবেশী বাবুল বিশ্বাস জানান, সুমনকে বরিশাল নেয়ার পথেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিলক পালের মৃত্যুর পর সুমনকে বরিশাল নেয়ার পথে মারা গেছে শুনেছি।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com