1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভারতে ৩০ হাজার টাকার শপিং করে বিপাকে শেখ হাসিনা?

  • আপডেট টাইম :: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : ছাত্র-জনাতার গণ-অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্যঃসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা-কাপড়, নিত্যব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ।

দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে, গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামাকাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০ হাজার টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রায়ই দাম মেটাতে যান হাসিনা। কিন্তু কিছু টাকা কম পড়ে। এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। খবর জি নিউজ ডট ইন্ডিয়ার।

৫ আগস্ট থেকে ৪৫ দিনের বেশি সময় ধরে ভারতের আশ্রয়েই রয়েছেন হাসিনা। সামনে কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন হাসিনা, তা নিয়ে আলোচনা তুঙ্গে। অবশ্য হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, বাংলাদেশেই ফিরবেন তাঁর মা। জানা গেছে, ৫ আগস্টের তিন দিন পরই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা। তারা কোথায় গিয়েছেন জানা যায়নি।

এদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও।

সূত্র : জি নিউজ ডট ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com