1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আল আমিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর কালিনগর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আল আমিন ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ও পেশায় রাজমিস্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতের খাবার খাওয়ার পর আল আমিন নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর আর তাকে পরিবারের কেউ দেখেনি। বিকেল তিনটার দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে আল আমিন এর ভাতিজা সাত বছর বয়সী রাহাতকে ঘরে পাঠান আল আমিনের ভাবি। এসময় শিশু রাহাত আল আমিনকে বিছানার পাশে ঝুলতে দেখে মাকে ডাক দেয়।

আল আমিনের বড় ভাই রাজমিস্ত্রী আলম বাদশা জানান, ওই ঘরে মা আর আল আমিন থাকতো। মা কিছুদিন আগে ঢাকায় গেছেন। দুপুর পর্যন্ত আল আমিনের কোন সাড়াশব্দ না পেয়ে আমার স্ত্রী সন্তানকে দিয়ে ডেকে পাঠালে ঝুলন্ত লাশ দেখতে পায়।

তিনি আরও জানান, প্রায় ৭-৮ বছর আগে আল আমিন বিয়ে করে। কিন্তু কয়েক মাস পর ওই সংসার ভেঙে যায়। বর্তমানে সে আমার সাথে রাজমিস্ত্রীর কাজ করতো। তবে সে গাঁজায় আসক্ত ছিল। মাস খানেক আগে এলাকায় কয়েকজন যুবকের সাথে মারামারিও করেছে। অবশ্য ওই বিষয়টি উভয়পক্ষে মিমাংসা করা হয়েছে। আল আমিন কি কারণে মরতে পারে তা বলতে পারছেন না তিনি।

তবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com