1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর আদালত থেকে আসামি পলায়ন, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরে আদালতের হাজতখানা থেকে রাজু আহাম্মেদ (৩৫) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- এসআই আব্দুল বারি, এটিএসআই রেজাউল করিম ও কনস্টেবল আওয়াল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা জজ কোর্টে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র জানায়, জাল মুদ্রা প্রতিরোধ আইনে ঝিনাইগাতী থানায় গত ১৮ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার আসামি রাজু আহাম্মেদ। ওই মামলার তিন আসামী রাজু আহাম্মেদ (৩৫), শাহিন (২৭) ও আনোয়ার হোসেন বাবু’র (৬৫) মধ্যে রাজুকে গ্রেপ্তার করা হয়। শেরপুর কোর্ট পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান জানান, পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে কোর্ট পুলিশের পক্ষ থেকে আরও একটি মামলা করা হবে।

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আসামী পালানোর ঘটনায় তাৎক্ষণিক তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com