1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সকল  বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : করোনার কারণে   বর্তমান সময়ে খারাপ অবস্থার মধ্যে আছে দেশ। অনেকে বেকার হয়ে গেছে। তাই সকল  বিত্তশালীদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন   বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব মুহাম্মদ মফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম সেকুল।
দপ্তর  উপ-কমিটির সদস্য মারুফ সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান  জানানো হয়।
চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন , জানি না সামনের অবস্থা আরো কেমন হয় তাই যাদের সামর্থ আছে তারা অসহায়দের পাশে দাঁড়ান সরকারের সাথে সহযোগিতা করুন। কারণ সরকারের একার পক্ষে এতো কিছু করা সম্ভব না। তাই আমি আবারো আপনাদের প্রতি অনুরোধ করবো আপনারা সবাই একসাথে এগিয়ে আসুন। আমাদের কমিটিতে যারা আছে তারা কেউ এখন চুপ থাকবেন না। এখন সময় কাজ করার। তাই আমি সকল কমিটিকে অনুরোধ করছি আপনারা সবাই মাঠে নামুন। ইনশাল্লাহ আমরা এই বিপদ থেকে আল্লাহ রহমতে রক্ষা পাবো।
এছাড়া যে সকল কমিটি কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানান চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com