1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মধ্যবিত্তদের পরিবারে ঈদ উপহার পৌঁছে দিলেন ড্রিম এইড ফাউন্ডেশন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

ঢাকা : মানবতার সেবায় নিয়োজিত থাকা ড্রিম এইড ফাউন্ডেশন এর কার্যক্রমের ধারাবাহিকতায় আজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাসেলের এর সার্বিক তত্ত্বাবধানে  কেন্দ্রীয় উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম ফারুক মজনু ও হাফেজ মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে সকাল ১০টা দুপুর ২ঃ৩০টা পর্যন্ত রাজধানীর বাড্ডা, রামপুরা এলাকায় মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে চিনি, সেমাই, দুধ, চাল, ডাল, ছোলা, তৈল, আলু, পিঁয়াজ, ময়দাসহ বেশ কিছু ভোজ্য পণ্য বিতরণ করা হয়েছে।
এসময় ড্রিম এইড ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক গোলাম ফারুক মজনু বলেন করোনার কারণে বর্তমান সময়ে খারাপ অবস্থার মধ্যে আছে দেশ। অনেকে বেকার হয়ে গেছে। তাই সকল বিত্তশালীদের অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করতে আহ্বান জানাই।
তিনি আরো বলেন, জানি না সামনের অবস্থা আরো কেমন হবে, তাই যাদের সামর্থ আছে তারা অসহায়দের পাশে দাঁড়ান, সরকারের সাথে সহযোগিতা করুন। কারণ সরকারের একার পক্ষে এতো কিছু করা সম্ভব না। তাই আমি আবারো আপনাদের প্রতি অনুরোধ করবো আপনারা সবাই একসাথে এগিয়ে আসুন। এখন সময় কাজ করার। তাই আমি ড্রিম এইড ফাউন্ডেশন এর সকল কমিটিকে অনুরোধ করছি আপনারা সবাই মাঠে নামুন। ইনশাল্লাহ আমরা এই বিপদ থেকে আল্লাহ রহমতে রক্ষা পাবো এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com