1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে চালকের গলাকেটে অটো ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টম্বর) রাতে চালকের গলা কাটার পরপরই সন্দেহভাজন হিসেবে স্থানীয় জনতা পৃথক স্থান থেকে ৪ জনকে আটক করে পুলিশের দেয়। পরে বৃহস্পতিবার মামলা দায়ের করে ওই ৪ জনকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার বরাটিয়া গ্রামের লালু মিয়ার ছেলে লিখন (১৮), শাহিন মিয়া ছেলে মনিরুজ্জামান (১৫), মোবারকের ছেলে শান্ত (১৪) ও নালিতাবাড়ী উপজেলার ডহরিয়াপাড়া গ্রামের রহিদুলের ছেলে তারেক (১৮)।

সূত্র জানায়, নালিতাবাড়ী শহরের গড়কান্দা মহল্লার অটোচালক সুলতান মিয়া নিজের অটোরিকশা নিয়ে বুধবার রাত আনুমানিক নয়টার দিকে আন্ধারুপাড়া থেকে নয়াবিল আসছিলেন। পথিমধ্যে উঁচু ব্রিজ এলাকায় যাত্রী বেশে ওই অটোরিকশায় উঠে দুস্কৃতিকারীরা। এসময় তারা চাকু দিয়ে অটোচালকের গলায় আঘাত করে ও অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অটোচালকের চিৎকার ও ধস্তাধস্তিতে অটোরিকশা ফেলে দৌড়ে পালায় তারা। এরপর স্থানীয়রা আহত সুলতানকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পরপর গড়াকান্দা এলাকায় অটোরিকশা যোগে আসা তারেকের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

অন্যদিকে উপজেলার বাঘবেড় এলাকায় পাকা সড়কে একটি অটোরিকশা নিয়ে তিনজনকে অপেক্ষা করতে দেখেন স্থানীয়রা। এসময় ওই তিনজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এবং দু’জনের পায়ে জুতা না থাকায় তাদেরও আটক করে পুলিশে দেয় জনতা। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম জানান, জড়িতরা নিজেদের নির্দোষ বানাতে গল্প বানাচ্ছে। প্রাথমিকভাবে ঘটনার সাথে তারা জড়িত বলে মনে হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com