1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সাকিবের দেশ ছাড়ার নিশ্চয়তা দিতে পারবে না বিসিবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে ফিরলে দেশ ছাড়ার নিশ্চয়তাও চেয়েছেন সাকিব আল হাসান। কিন্তু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়েছে, সাকিব দেশে ফিরলে, বাইরে যেতে পারবে কি না, সেই নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার তাদের নেই। সরকারের উচ্চ পর্যায় থেকে এই নিশ্চয়তা আসতে হবে।

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সঙ্গে শর্তও জুড়ে দেন, দেশত্যাগের নিশ্চয়তা পেলেই কেবল দেশে ফিরবেন। কেননা, সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।

সরকারবিরোধী আন্দোলনে সাকিব নিশ্চুপ থাকায় দেশের জনতার একাংশ তার ওপর ক্ষুব্ধ। তাই, সাকিব দেশে এসে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে পারলেও প্রয়োজনে দেশ ত্যাগ করতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। এজন্য নিজের নিরাপত্তা, দেশ ছাড়ার নিশ্চয়তা পেলেই ঢাকায় এসে শেষ টেস্ট খেলার কথা বলেছেন তিনি। কিন্তু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন কোনো নিশ্চয়তা সাকিবকে দিতে পারছে না।

‘পুরোপুরি ওই জিনিসটা আছে, ও যদি শেষ টেস্টটা খেলতে চায়, তাহলে ওর মতো আমিও বিশ্বাস করি, নাথিং লাইক ইট। সেটা যদি হয়, খুব ভালো হবে। বাকিটা ওর সিদ্ধান্ত নিতে হবে। ক্লিয়ারেন্সটা কে দিবে? আমাদের বোর্ড থেকে কিন্তু এই ক্লিয়ারেন্স দিতে পারব না। এটা অবশ্যই অবশ্যই উচ্চ পর্যায় থেকে আসতে হবে’– যোগ করেন ফারুক আহমেদ।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও সাকিব অবসরের ঘোষণা দিয়েছেন। এই ফরম্যাটে তাকে বিবেচনা না করতে অনুরোধ করেছেন। কানপুর টেস্টের পর সাকিব তিন টি-টোয়েন্টি খেলবেন না। সাকিব চলে যাবেন আমেরিকায় পরিবারের কাছে। ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হলে মধ্য অক্টোবরে তাকে ফিরতে হবে। যদি দেশ ছাড়ার নিশ্চয়তা না পান, সাকিব ফিরবেন না। তাহলে কানপুর টেস্টই সাকিবের জন্য শেষ টেস্ট হয়ে থাকবে। ফারুক আহমেদ সেই কথাও বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com