1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবান : “পর্যটন শান্তির সোপান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পর্যটন করপোরেশন, পর্যটন মোটেল বান্দরবানের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল আলম, সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী, পার্বত্য জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পর্যটন মোটেল এর ইউনিট ব্যবস্থাপক মোহাম্মদ সোয়েবসহ জেলার পর্যটন ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় সভায় বক্তারা পার্বত্য এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন মতামত প্রদান করেন এবং বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com