1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

ঢাকা : দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠী নিজস্ব অর্থায়নে বিশটি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা এবং ঈদ সামগ্রী বিতরণ করেছে।
ত্রাণ সহায়তার মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৩ কেজি আটা, ১ কেজি পোলাওর চাল, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি সেমাই, ২টি সাবান, ১ কেজি ব্যাসন, ৪ টি মাস্ক, এক বোতল জীবাণুনাশক এবং ১ কেজি গুঁড়া সাবান।
রবি ও সোমবার রাজধানীর উত্তরা, দক্ষিণখান ও কাওলার বিশটি পরিবারের বাড়িতে গিয়ে দলের পক্ষে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
মাত্র বিশটি পরিবারের মাঝে এই ত্রাণ দেওয়া হলেও এই সহযোগীতার মধ্যে ছিল হৃদয় ছোঁয়া ভালোবাসা। দলের ইউটিউ চ্যানেল ‘কাব্য বিলাস’ এর প্রথম অর্জন করা অর্থের সাথে দলের সব সদস্যদের একাগ্রতায় এসব সামগ্রী যোগাড় করা হয়।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৫ বছর যাবৎ নিয়মিত অপসাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com