1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মহানবী (সাঃ) কে কটুক্তি করায় শেরপুরে মুসল্লিদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুর: ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের মুসল্লীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদরাসা কর্তৃপক্ষ এবং শহরের সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে শহরের তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়।

পরে মাদরাসা প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মসজিদের মুহতামিম মাওলানা সিদ্দীক আহমেদ, মাদরাসার শিক্ষা সচিব আলহাজ্ব হযরত আলী, ইমাম মাহবুবুল আলম বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্য মুসল্লিদের মধ্যে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার আহ্বায়ক প্রভাষক শফিউল আলম চানসহ শহরের বিভিন্ন স্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ভারতের মহানবী (সাঃ) কে কটুক্তি করার সমর্থনকারী পুরোহিত এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তুলেন। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানায় সমাবেশের বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com