1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, আহত ৮

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

উত্তর ওয়াজিরিস্তানের পুলিশ সূত্র জানায়, মারি পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের কর্মীদের বহনকারী চার্টার্ড এমআই-৮ মডেলের হেলিকপ্টারটি শেওয়া ক্যাম্পের দিকে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এরপর প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় বিধ্বস্ত হয়।

মারি পেট্রোলিয়াম কম্পানি (এমপিসি) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছে। ইঞ্জিনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল সেক্টর গত এক দশকে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২২ সালে, খাইবার পাখতুনখোয়ায় একটি প্রশিক্ষণ অনুশীলনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে দুই পাইলট নিহত হয়।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস একটি এয়ারবাস জেট ২০২০ সালে দক্ষিণাঞ্চলীয় শহর করাচির একটি জনাকীর্ণ এলাকায় বিধ্বস্ত হয়, এতে ৯৯ জন আরোহীর মধ্যে বেশিরভাগই নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com