1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বৈরুত বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার হ্যাক করেছে ইসরায়েল

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের বৈরুত-রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার সিস্টেম হ্যাক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৈরুতের বিমানবন্দর হ্যাক করে নিয়ন্ত্রণে নিয়ে ইরানের বিমানকে অবতরণ না করতে সতর্ক করেছে। ইরানের বিমান বৈরুত বিমানবন্দরে নামলে বোমা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) লেবাননের পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছে।

লেবাননের পরিবহন মন্ত্রণালয়ের ওই সূত্রের দাবি, ইসরায়েলি সেনাবাহিনী বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে হ্যাক করেছে এবং অবতরণের চেষ্টা করা ইরানি বেসামরিক বিমানকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। এমন সতর্কতার পর, লেবানিজ কর্তৃপক্ষ ইরানের বিমানটিকে লেবাননের আকাশসীমায় প্রবেশ করতে বাধা দিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ এ প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ঘোষণা করছি যে, আমরা বৈরুতের বেসামরিক বিমানবন্দরে অস্ত্র বহনকারী শত্রু বিমানকে অবতরণ করতে দেব না। এটি বেসামরিক ব্যবহারের জন্য একটি বেসামরিক বিমানবন্দর এবং এটিকে সেভাবেই থাকতে হবে।’

বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য ব্যবহার করা হচ্ছে- ইসরায়েলের এই অভিযোগ শনিবার অস্বীকার করেছেন লেবাননের গণপূর্ত ও পরিবহনমন্ত্রী আলী হামিহ।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ শনিবার বৈরুতের রাফিক-হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com