1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারী ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনির গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব আসামিকে গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার অনির বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com