1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার আর নেই

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ভাগনে আইনজীবী মহিউদ্দিন কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জামগ্রামে। বাবা মোবারক আলী ও মা শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। কয়েক মাস ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা সাড়ে ১০টায় পার্বতীপুর আদর্শ কলেজ মাঠে প্রথম জানাজা ও বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর গ্রামের বাড়ি জামগ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com