1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ৩৫ প্রত্যাশীদের অবস্থান, টিয়ারশেল নিক্ষেপ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।

দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রত্যাশীদের এই সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় তারা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে।

আন্দোলনকারী শিক্ষার্থী মামুন রশিদ রতন রাইজিংবিডিকে বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের শান্তিপূর্ণ অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে আমাদের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

এদিকে, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে প্রধান উপদেষ্টার বাসভবনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com