1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নিরাপত্তা নিয়ে সবুজ সংকেত, ১৬ অক্টোবর আসছে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : উপমহাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলগুলো বরাবরই নিরাপত্তাব্যবস্থা দেখতে সংশ্লিষ্ট দেশে অগ্রিম নিরাপত্তা প্রতিনিধিদল পাঠায়। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তন এবং তার আগের ঘটনাবলির কারণে দক্ষিণ আফ্রিকাও প্রথমবারের মতো পাঠায় তাদের নিরাপত্তা প্রতিনিধি দল।

গত সপ্তাহে তিনদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপারেশনস ম্যানেজার সিভুইলি এমকিংওয়ানা, স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান খন্তো ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহারদিন। এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ রোরি স্টেইন। চার সদস্যের রিপোর্টের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বাংলাদেশ সফরের সবুজ সংকেত দিয়েছে।

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সবুজ সংকেত পাওয়ার পরই সিরিজ চূড়ান্ত করেছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের সূচি চূড়ান্ত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে। যা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com