1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোসাদের সদর দপ্তরে ফের হিজবুল্লাহর হামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে ক্ষেপণাস্ত্রটি মোসাদের সদর দপ্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে কিনা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবে অবস্থিত মোসাদ এবং ইউনিট ৮২০০ এর সদর দপ্তর লক্ষ্য করে ‘ফাদি-৪’ রকেট হামলা চালিয়েছে।

মোসাদ হচ্ছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক অঙ্গ। গত মাসে লেবাননে পেজার এবং ওয়াকি টকির বিস্ফোরণের পিছনে মোসাদের হাত রয়েছে বলে জানা গেছে।

ইউনিট ৮২০০ হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সংস্থা এবং একে প্রায়শই মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এর সঙ্গে তুলনা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com