
বাংলার কাগজ ডেস্ক : সচিব পদে নিয়োগ পাওয়ার ৩ দিনের মধ্যে আবার বাদ পড়লেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ কে এম মতিউর রহমান।
বুধবার (২ অক্টোবর) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই কর্মকর্তা। এর আগে, একদিনের মধ্যে খাদ্য সচিবের নাম প্রত্যাহার করা হয়েছিল।
এ কে এম মতিউর রহমানকে সচিব পদে নিয়োগ দেওয়ার তিন দিনের মধ্যে কেন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তা জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।