1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দুই বাসে আগুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

গাজীপুর: গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময়ে স্থানীয় জনতা দুটি বাসে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাস ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দেয়।

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, দুর্ঘটনার পর শতাধিব উত্তেজিত জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com