1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করবে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : মালদ্বীপ ও কাতারের সঙ্গে সাজাপ্রাপ্ত নাগরিক বিনিময়ের লক্ষ্যে শিগগিরই একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি করবে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলে আমরা দুই দেশে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে পারব এবং তারা বাংলাদেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে।

সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ‘মালদ্বীপ সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি’র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।

উপদেষ্টা পরিষদ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কাতার সরকারের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দি বিনিময় চুক্তি’র খসড়াও অনুমোদন করেছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com