1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত

  • আপডেট টাইম :: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নঞ্চাল প্লাবিত হওয়ায় ডুবে যাচ্ছে নতুন নতুন এলাকার রাস্তা-ঘাট, ধান খেত, সবজি খেত, মৎস্য খামার, ঘর বাড়ি। আকস্মিক এ বন্যায় চরম হতাশায় পড়েছেন কৃষকসহ নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার উপজেলার সিংবাগরুনা, রাণীশিমুল ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হলেও বেড়ে গেছে আজ শনিবার। শনিবার (৫ সেপ্টম্বর) উপজেলার আরো নতুন করে প্লাবিত হয়েছে ৪টি ইউনিয়ন। এ নিয়ে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে প্লাবিত হয়েছে ৬টি ইউনিয়ন।

শনিবার উপজেলার কাকিলাকুড়া, তাতিহাটী, গোশাইপুর ও গড়জরিপা ইউনিয়নের বিভিন্ন গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

তাতিহাটী এলাকার কৃষক হাবিবুল্লাহ বলেন, আমি ২ একর জমি আমন ধান রোপন করেছি, আজ শনিবার সকালে হঠাৎ পাহাড়ি ঢলে সব জমি তলিয়ে গেছে, এখন আমি কি করব ভেবে পাচ্ছি না।

একই গ্রামের কৃষক খলিল মিয়া বলেন, আমি ৫৫ শতাংশ জমি লাগাইছি, দুই দিন আগে বিষ, সার দিলাম সব তলিয়ে গেছে।

বন্যা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন জানান, ২ হাজার ৩৮৫ হেক্টর জমির আমন ধান, ৭৪ হেক্টর সবজি খেত সম্পূর্ণ পানিতে নিমজ্জিত রয়েছে এবং ২ হাজার ২৮৮ হেক্টর আমন ধান ও ১২৭ হেক্টর সবজি খেত আংশিক পানিতে নিমজ্জিত আছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শনিবার এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়াও এ ত্রাণ কার্যাক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রত কৃষকদের তালিকা করা হচ্ছে বলেন তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com