1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

  • আপডেট টাইম :: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকার একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণটি হয়। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামেরকান্দা বোর্ডিং এলাকার একটি বিরিয়ানির দোকানে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল বলেন, ‘রামেরকান্দা বোর্ডিং এলাকায় বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় পাশে থাকা আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আহতদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com