1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

লন্ডনে ইসরায়েলবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ

  • আপডেট টাইম :: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নিতে লন্ডনে জড়ো হয়েছে কয়েক হাজার মানুষ। গাজায় ৭ অক্টোবর ইসরায়েলের হামলার বার্ষিকী উপলক্ষে যুদ্ধ বন্ধের দাবিতে শনিবার তারা এ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে বিক্ষোভের আগেই দুই শতাধিক ফিলিস্তিনিপন্থী কর্মী বেডফোর্ড স্কোয়ারে জড়ো হয়েছিল। সেখানে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। বিক্ষোভকারীদের কেউ কেউ লেবানিজ ও ইরানের পতাকা এবং ব্যানার ধরেছিলেন যাতে লেখা ছিল ‘আমরা গণহত্যার পক্ষে দাঁড়াই না’ এবং ‘জায়োনিজম হল বর্ণবাদ।’ এসময় অনেকে ‘মুক্ত, মুক্ত প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিল।

প্রতিবাদকারীদে এক জন নেতা কর্মীদের বলেছেন, ‘আমরা পুলিশকে জড়াই না এবং পাল্টা প্রতিবাদকারীদের জড়াই না।  আমরা যখন একসাথে থাকি তখন আমরা নিরাপদ থাকি। শুধুই আমরা একে অপরকে নিরাপদ রাখতে পারি।’

এর পরে স্লোগান দেওয়া হয়েছিল, ‘যখন প্যালেস্টাইন আক্রমণের মুখে, আমরা কি করব? উঠে দাঁড়াও, পাল্টা লড়াই কর। লেবানন যখন আক্রমণের মুখে আমরা কি করব? উঠে দাঁড়াও, পাল্টা লড়াই কর।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com